ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সুখীপুরে যুবলীগের ইফতার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 17, 2023 - 8:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 151 বার

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর(টাংগাইল)প্রতিনিধি:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের আহবানে সখীপুর উপজেলা যুবলীগ ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে। সোমবার (১৭ এপ্রিল) ডাকবাংলো চত্বরে এ ইফতার বিতরণ করা হয়। দরিদ্র-এতিমসহ স্থানীয় ২ হাজার মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল- সখিপুর)এর সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশিদ মামুন।

উপজেলা যুবলীগের আহ্বায়ক এম.এ সবুরের সভাপতিত্বে এসময় সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিমেলুর রহমান হিমেল, কার্যনির্বাহী সদস্য মেহেরুল হাসান সোহেল, মাহমুদুল হাসান, মনিরুল ইসলাম কবির, জহিরুল হক জাকির, সখীপুর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, টাঙ্গাইল জেলা যুবলীগ সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ এসময় বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এ ইফতার বিতরণ আয়োজন করা হয়েছে। সামর্থ্যবানদের উচিত ঈদ উপলক্ষে অসহায়দের পাশে দাঁড়ানো।

উপজেলা যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কবৃন্দ জানান,বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের আহবানে,টাঙ্গাইল জেলা যুবলীগ সভাপতি রেজাউর রহমান চঞ্চল ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিকের পরামর্শে সখীপুর উপজেলা যুবলীগ এ আয়োজন করেছে। ভবিষ্যতেও সকল উৎসবে ও অসহায়দের যেকোন প্রয়োজনে উপজেলা যুবলীগ সাধ্যমত পাশে থাকার চেষ্টা করবে।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ ও সজীব আহমেদের সঞ্চালনায় ইফতার বিতরণের সময় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,স্থানীয় সুধীজন ও জনসাধারণ উপস্থিত ছিলেন