ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৮:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তারাকান্দার উন্নয়নে ভাইস চেয়ারম্যান পদে নজরুল কে ঘিরেই ভোটারদের প্রত্যাশা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, May 19, 2023 - 4:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

আরিফ রববানীঃআসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে তারাকান্দা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পুরণে ফুলপুর-তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এর

দিকনির্দেশনা মোতাবেক বিশ্বসেরা প্রধানমন্ত্রী,উন্নয়নের মানসকন্যা,গরীব দুঃখী মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক,ডিজিটাল বাংলার অগ্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সরকারের দেওয়া প্রকল্পগুলোকে উপজেলা এলাকার উন্নয়নে সঠিক ভাবে বাসস্তবায়নের মাধ্যমে উপজেলাকে ডিজিটাল ও উন্নত উপজেলা হিসাবে গড়ার লক্ষে সকলের সমর্থন,দোয়া ও সহযোগীতা চান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলার সাবেক ত্যাগী,নির্যাতিত সাবেক ছাত্রনেতা,দলের দুঃসময়ের রাজপথের লড়াকু মুজিব সৈনিক,খালেদা – নিজামী জোটের আতঙ্ক, নজরুল ইসলাম নয়ন।

সে লক্ষে তিনি গণসংযোগ ও মতবিনিময় করে চলছেন। বৃহস্পতিবার ১৮ই মে দিনভর উপজেলার
ভাউশি বাজারে ও চাড়িয়া বাজারে আসন্ন ১২ই জুন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আবারও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে নির্বাচনী গনসংযোগ করেন জননেতা নজরুল ইসলাম নয়ন।

একজন জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা হিসাবে তরুন এই রাজনীতিবিদ উপজেলার নির্বাচনী মাঠে আলোচনার স্থান দখল করে আছেন।

নজরুল ইসলাম নয়ন দলের একজন সৎ ও ক্লীন ইমেজধারী নেতা হওয়ায় উপজেলার তৃর্ণমুল নেতাকর্মীদের কাছে সাবেক এই ছাত্রনেতা ও আওয়ামীলীগের ত্যাগী এই সাহসী মুজিব সৈনিক তারাকান্দা উপজেলা এলাকাব্যাপী বেশ আলোড়িত হয়ে আছেন। ছাত্র রাজনীতির মাধ্যমে জনপ্রিয় এই নেতা রাজনৈতিক জীবন শুরু,ছাত্ররাজনীতিতে তিনি উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দেওয়ার পর বর্তমানে,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে থেকে সংগঠনে সফলতার সাথে দায়িত্ব পালন করে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দলীয় প্রতিটি কর্মসূচী পালন করে আসছেন নিজের জীবন বেখে।

উপজেলার আপামর জনতার প্রিয়মুখ নজরুল ইসলাম নয়ন গত উপজেলা পরিষদ নির্বাচনেও দলীয় প্রার্থী হিসাবে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। সেই নির্বাচনে দলের বিদ্রোহী থাকার পরেও তিনি দলীয় প্রার্থী হিসাবে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন।

নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসাবে বিগত দিনে নজরুল ইসলাম নয়ন সুনামের সাথে দায়িত্ব পালন করেন । তার দায়িত্বকালে উপজেলায় প্রতিটি ইউনিয়নে তার মাধ্যমে ব্যাপক উন্নয়ন হওয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলাবাসীর দাবীর প্রেক্ষিতে শুরুতে চেয়ারম্যান পদে প্রার্থী হলেও পরে দলীয় হাই কমান্ডের সিদ্বান্ত মেনে নির্বাচনে আবারো ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

ব্যাপক জনপ্রিয়তা থাকার পরও আবারো তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে চেয়ারম্যান পদে লড়াই থেকে সরে দাড়ান। আসন্ন নির্বাচনে তারাকান্দা উপজেলা এলাকার সাধারন জনতা উপজেলার উন্নয়নের স্বার্থে ক্লীন ইমেজের নেতা নজরুল ইসলাম নয়নকে ফের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করে তার ক্লীন ইমেজকে কাজে লাগিয়ে উপজেলার উন্নয়নকে এগিয়ে নিতে চান স্থানীয় রাজনৈতিক সামাজিকসহ সর্বস্তরের ভোটাররা।

উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সকল পেশাশ্রেনীর ব্যক্তবর্গেরা মনে করছেন তারাকান্দার উন্নয়নের স্বার্থে জনপ্রিয় প্রার্থী হিসাবে আওয়ামীলীগ নেতা নজরুলের বিকল্প নেই।