ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৪:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে হঠাৎ করেই পানের দাম বেড়ে গিয়েছে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 21, 2023 - 9:23 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

আরিফুল ইসলাম জয় কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে হটাৎ করেই বেড়ে গেছে পানের দাম। আকস্মিকভাবে বাজার চড়ে যাওয়ায় বিপাকে পরেছে খিলিপান ক্রেতারা।

শনিবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে
প্রতিটি খিলিপানের দোকানে লাগানো রয়েছে পানের দাম ৮ টাকা।

মুইদাম বাজারের খিলি পান বিক্রেতা আল মামুন বলেন পান, সুপারির বাজার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় খিলিপানের দাম বারানো হয়েছে।

ভূরুঙ্গামারী কলেজ মোরের পানের খুচরা বিক্রেতা রিপন মিয়া বলেন, দুই দিন আগে তিনি প্রতি শো পান কিনেছেন ৮০ থেকে ৯০ টাকায়। এখন মাঝারি আকারের সেই পান প্রতি বিড়া ২০০ টাকায় কিনতে হচ্ছে। বড় আকারের প্রতি শো পান কিনতে হচ্ছে ৩০০ টাকা দরে। এতে ছোট একটি পানের দাম পড়ছে প্রায় ৩.২ টাকা ও বড় পানের দাম পড়ছে ৪.৩ টাকা।

এবিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা পান দোকান সমিতির সভাপতি মিজানুর রহমান এর সাথে কথা বলে যানা যায় শুক্রবার বিকেলে খিলিপান দোকানদারদের নিয়ে এক জরুরি আলোচনা সভার মাধ্যমে পান সুপারির দাম বৃদ্ধি পাওয়ায় একটি খিলি পানের দাম ৮ টাকা করা হয়েছে।