ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৫:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 21, 2023 - 9:39 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 105 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃঢাকার কেরানীগঞ্জে হত্যা মামলা পলাতক আসামী শাহাজামান (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। আজ সন্ধ্যায় র‌্যাবের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করেন। র‌্যাব-১০ জানান, আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার চর গুলগুলিয়া এলাকার মোঃ ইয়াকুব আলী (৩৪) হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী শাহাজামান কে গ্রেফতার করেন।

আসামী শাহাজামান মুন্সিগঞ্জ জেলার
সিরাজদিখান থানার চরগুলগুলিয়া গ্রামের সামসুল আরেফিনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে উক্ত ঘটনার পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।