তানোর তালন্দ বাজার বনিক সমিতির সিসি ক্যামেরার শুভ উদ্বোধন অনুষ্ঠিত
সোহানুল হক পারভেজ (রাজশাহী) : রাজশাহীর তানোর পৌরসভার তালন্দ বাজার বণিক সমিতির পক্ষ থেকে ও তালন্দ বাজার বনিক সমিতির সভাপতি ইব্রাহিম মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়ায়র রহমান মিলনের উপস্থাপনায় আজ দুপুরে তালন্দ পুরো বাজার সিসি ক্যামেরার শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর বাজার বণিক সমিতির বিপ্লবী সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পাপুল সরকার, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তানোর পৌরসভা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর তাসির মন্ডল, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রোকনুজ্জামান জনিসহ তালন্দ বাজার এর ব্যবসায়িকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া মাহফিল করে শুভ উদ্বোধন শেষ হয়।#সোহানুল হক পারভেজ রাজশাহী ২০ মে ২০২৩








