ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৬:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, June 8, 2023 - 11:07 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 133 বার

 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

আাসামীরা হলেন: ১.মোঃ মনির হোসেন (৩০) ২. মোঃ দেলোয়ার হোসেন (৩৫),৩. শুক্কুর ওরফে জীবন মোল্লা (৪০),৪. মোঃ জাবেদ (২৭),৫.মোঃ মুক্তার হোসেন ওরফে মুক্তার (৩৫)।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, মডেল থানাধীন বলসুতা গ্রামের কৃষক মোঃ আলাউদ্দিন (৪০) এর ৪টি গাভী ও ৩ টি বাছুর গত ৬ নভেম্বর ২০২২ ইং তার গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে তার গোয়াল ঘর হইতে সাদা কালো রংয়ের গাভী ও বাছিরটি চোর চক্রের সদস্যরা ট্রাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় কৃষক আলাউদ্দিন বাদী হয়ে কেরানিগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল তদন্ত করে পাশের একটি রিক্সার গ্যারেজের সিসি ক্যামেরা ফুটেজে দেখেন কয়েকজন চোর একটি গাভি একটি বাছুর নীল রংয়ের পিকআপে উঠাতে নিয়ে যাচ্ছে। গাভি ও বাছুর টির বাজার মূল্য ২ লক্ষ ৩০ হাজার টাকা বলে তিনি জানান।

কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মামুনের রশিদের সহযোগিতায় একটি চৌকস টিম এ মামলা আসামিদের ধরতে কার্যক্রম শুরু করে টাঙ্গাইল নারায়ণগঞ্জসহ অত্র থানার আশপাশ থেকে ৫ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এরা একটি আন্ত:জেলা গরু চোর চক্রের সদস্য ।
ঈদুল আযহা কে সামনে রেখে দীর্ঘদিন গরু চুরি করে ঈদের বাজারে টার্গেট নিয়ে বেশি দামে বিক্রি আশায় চুরি করে আসছিল।গ্রেফতার আসামীদের পুলিশ রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।