ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৭:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে : নিম্নাঞ্চলে ঢুকছে পানি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 8, 2023 - 8:59 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 77 বার

লালমনিরহা প্রতিনিধি : ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাট জেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে ফের বিপৎসীমার ওপরে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।  ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে । ফলে হাতীবান্ধাসহ জেলার তিস্তাতীরবর্তী নিম্নাঞ্চলে ধীরে ধীরে পানি ঢুকছে।

শনিবার সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শনিবার শেষ রাত থেকে আবারও বাড়তে শুরু করে পানি। এতে হাতীবান্ধাস্থ তিস্তা ব্যরাজ পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয় । ফলে জেলার পাঁচ উপজেলার তিস্তার চরাঞ্চলে ও তীরবর্তী নিম্নাঞ্চলে ধীরে ধীরে পানি প্রবেশ করতে শুরু করেছে।

 

এদিকে ধরলা নদীর পানিও  বাড়া-কমার মধ্যে আছে বলে জানিয়েছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার।