ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৪:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পত্নীতলায় ভিক্ষুক পূণবাসনের নিমিত্তে ছাগল, ঔষধ, খাবার ও নগদ অর্থ বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 9, 2023 - 12:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার
মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ভিক্ষুক পূণবাসনের নিমিত্তে ভিক্ষুকদের মাঝে ছাগল, ঔষধ, খাবার, ও নগদ অর্থ বিতরণ এবং এ উপলক্ষে রোববার উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের রেজাউল করিম চৌধুরী রেজার সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ – ২ এর সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, খাতিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, নজিপুর পৌর মেয়র আলহাজ্ব রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, সাবেক জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, সহ অন্যান্য কর্মকর্তা সুধীজন প্রমূখ।
এসময় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ক্ষুধা মুক্ত বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নেয়ার নিমিত্তে ভিক্ষুক পূণবাসনের লক্ষে অনুষ্ঠানে উপজেলার ১১জন ভিক্ষুক কে নগদ ৩ হাজার টাকা সহ ঔষধ ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।
##########
পত্নীতলায় শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর গঠনের অথ প্রদান
মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) পতিনিধি – পত্নীতলায় দূর্নীতি দমন কমিশন নওগাঁ জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে এবং পত্নীতলা  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় রবিবার উপজেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর গঠনের নিমিত্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সভা কক্ষে সাত লক্ষ আশি হাজার টাকা প্রদান এবং এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দূর্নীতি দমন কমিশন নওগাঁ জেলা সমন্বিত কার্যালয়ের উপ সহকারী পরিচালক আল আমিন প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানকে নগদ দশ হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব সামসুর রহমান চৌধুরী বুলবুল সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সূধিজন প্রমূখ।
###########
পত্নীতলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পূর্ণ।
মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) পতিনিধি –  পত্নীতলায় বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদের মৃত দেহ রবিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ করা হয়েছে ।
গত শনিবার রাত ১১টায় উপজেলার মাটিন্দর ইউনিয়নের কুড়ই ডাঙ্গা  গামের মৃত রমজান আলীর পুত্র নূর মোহাম্মদ নিজ বাড়িতে বাধ্যক জনিত কারণে মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল পায় ৭৫ বছর।
রবিবার বিকেল ৫ টায় রাষ্ট্রীয় যথাযোগ্য মর্যাদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ রুমানা আফরোজের নেত্রীতে পত্নীতলা থানার পুলিশ প্রশাসন বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার প্রদান করে । পরে পারিবারিক গোরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সহ এলাকার সব স্তরের মানুষ। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান সহ বহু গুনাহ রেখে গেছেন।
##########