ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১০:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা,বৃদ্ধ গ্রেফাতর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 1, 2023 - 11:59 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে আট বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে করেছে মডেল থানা পুলিশ।আটক হওয়া শহিদুল মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী দিঘীরপাড় এলাকার মোবারক মৃধার ছেলে। বর্তমানে কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব বন্দ ডাকপাড়া এলাকার আহমদ মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করে। সে পেশায় একজন চা বিক্রেতা। গত রবিবার রাতে পূর্ব বন্দ ডাকপাড়া আহম্মদ ওয়াশিং মিলের সামনে থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানা যায়, শিশুটি ও ধর্ষক শহিদুল একই বাড়ির ভাড়াটিয়া। রবিবার রাতে শিশুটিকে একা পেয়ে চকলেটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। পরে শিশুটির ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে বদ্ধ ঘরের ভিতর থেকে শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষক শহিদুলকে আটক করে পুলিশ দেই।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে জনতার সহযোগিতায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শিশুটির বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ডাক্তারি পরীক্ষা শেষে ধর্ষণের আলামত পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে