ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১০:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সকাল সন্ধা গেট বন্ধ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, হয়রানি শিকার শিক্ষার্থী ও অভিভাবক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 2, 2023 - 9:35 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 247 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে সকাল সন্ধা কলেজ গেট বন্ধ করে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ কর্তৃপক্ষ। এতে হয়রানির শিকার হয়েছেন শিক্ষার্থীরা ও অভিবাবকবৃন্দ।

তাদের ভাষ্য মতে, কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সকাল ৯ টা থেকে রাত ৭.৩০টা পর্যন্ত কলেজ অভ্যন্তরে থাকতে বাধ্য করা হইয়াছে। এই সময়ের মধ্যে কোন শিক্ষার্থীর মাঝে খাবার সরবরাহ করা হয়নি, এমনকি খাবারের জন্য কাউকে বাইরেও বের হতে দেওয়া হয়নি।

মির্জাপুর বাজারে বসবাসরত এক শিক্ষার্থীর মা বলেন, আমি আমার মেয়েকে আনতে গিয়েছিলাম। এখন রাত প্রায় ৮ টা বাজে এ সময় গার্ডিয়ান ছাড়া মেয়েরা কিভাবে বাড়ি ফিরে যাবে ভাবা যায়। তাদের নিরাপত্তার কে দিবে বলে এই প্রতিবেদক বলেন। তিনি আরো বলেন সে নারী হয়ে (প্রিন্সিপাল) মেয়েদের কথা চিন্তা করেন নাই। এটা খুব বাড়াবাড়ি করছে আগে তো কলেজে এমন হয়নি।

মেয়ের জন্য অপেক্ষায় থাকা লতিফপুর ইউনিয়নে বড়দাম গ্রামের এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, বাড়িতে সবাই আমার মেয়েকে নিয়ে দুঃচিন্তায় পড়ে গেছে প্রতিবেশীরা উল্টা পাল্টা ভাবছে। আমাদের না জানিয়ে রাত পর্যন্ত কিসের এত অনুষ্ঠান, এটা মানুষের মত কাজ হয় নাই ।

নাম প্রকাশ না করা শর্তে, দূরবর্তী স্থান থেকে আশা একাধিক শিক্ষার্থীরাও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘খাবারতো দূরের কথা এক গ্লাস পানিও দেওয়া হয়নি। ‘অন্ধকার হয়ে গেছে তারমধ্যে বৃষ্টি বাসে করে যেতে হবে চিন্তায় আছি। স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করা এক শিক্ষার্থী বলেন, আমরা যারা সারাদিন স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করলাম তারাই কোন খাবার পাইনি আর সাধারণ শিক্ষার্থীরা কিভাবে পাবে।

জানা গেছে, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে এই উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়েছে। সোমবার (৩১ জুলাই) সকাল ১১ টা ও পরবর্তীতে সময় পরিবর্তন করে দুপুর দেড় টায় এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিলো। কিন্তু অনুষ্ঠান শুরু করতে করতে বিকেল এবং শেষ হতে রাত ৭.৩০টা বেজে যায়।

এদিকে অনুষ্ঠান শেষ করতে রাত হওয়ার বিষয়ে কয়েকজন শিক্ষকের সাথে কথা বলতে চাইলে তারা অসহায়ত্ব প্রকাশ করে বলেন, মানসম্মান নিয়ে চাকুরি জীবন শেষ করতে পারলে বাঁচি। এই অনুষ্ঠানের ব্যপ্তিকাল ও শিক্ষার্থীদের কলেজ অভ্যন্তরে আটকে রাখায় বিব্রত বোধ করলেও মুখ খুলতে সাহস করেননি কলেজের কেউই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ১৩৬ টাঙ্গাইল-০৭ ( মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। বিশেষ অতিথি ছিলেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম।

এ ব্যাপারে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তাহমিনা জাহান সাংবাদিকদের বলেন, অনুষ্ঠানে বক্তব্যকালে আমি বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছি। আমার কাছে অনুষ্ঠানের তারিখ পরিবর্তনের সুযোগ ছিলনা। তবে গেইট বন্ধ রেখে শিক্ষার্থীদের আটকে রাখার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আসলে বহিরাগতদের কলেজে প্রবেশ ঠেকাতে গেইট বন্ধ রাখা হয়েছিলো।