ঢাকা | মে ১৫, ২০২৬ - ৯:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিঙ্গাপুরে বসে নীল নকশা আঁকছে বিএনপি নেতারা—এ্যাডভোকেট কামরুল ইসলাম 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 30, 2023 - 10:38 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 133 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচন কে সামনে রেখে আন্দোলনের নামে  সিঙ্গাপুরর বসে বিএনপি নেতারা যে সন্ত্রাসের নীল নকশা আকছে তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না কোনদিন।

আজ বুধবার  সকালে কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নাই, নির্বাচনে কে আসবে না আসবে দেখার বিষয় নয়, যথা সময় নির্বাচন হবে এবং তা হবে প্রধানমন্ত্রী শেখ হাসির অধীনে।

কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের সভাপতি ভিপি মনিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন সাহা,  সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদ সদস্য শিলারা ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, মোঃ ইয়ামিনসহ অনেকে।