লোহাগাড়ায় যুবলীগ নেতা মোহাম্মদ হেলাল উদ্দিন গ্রেপ্তার
লোহাগাড়া প্রতিনিধি : লোহাগাড়ার চরম্বা এলাকা থেকে মোহাম্মদ হেলাল উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পদুয়া তেওয়ারীখীল এলাকার আবুল বশরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামিলীগের সঙ্গে সম্পৃক্ত এবং জুলাই বিপ্লবের সময় সংঘটিত হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চরম্বা এলাকা থেকে তাকে সাধারণ মানুষ আটক করে পুলিশে খবর দিলে, পরে পুলিশ তাকে থানা হেফাজতে নেন।
লোহাগাড়া থানার কর্মকর্তা (ওসি) তদন্ত প্রশান্ত কুমার ভৌমিক জানান, হেলাল উদ্দিনের নামে আগে থেকে ওয়ারেন্ট ছিল এবং আমরা খবর পাই সে চরম্বা এলাকায় একটা ব্রিকফিল্ডে আছে, সে হিসেবে সেখানে থানার একটি টিম পাঠিয়ে আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।








