ঢাকা | মে ১৬, ২০২৬ - ৫:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে আবুল সালাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 31, 2023 - 1:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 152 বার

মুরাদ মিয়া,সুনামগঞ্জ:সবাইকে কাঁদিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড নয়াবন্দ গ্ৰামের মৃত:জমধর আলীর ছেলে মোঃ আবুল সালাম(৫০)।

বৃহস্পতিবার ৩১(আগস্ট) রাত আড়াইটার সময় নিজ বাড়ি নয়াবন্দ গ্ৰামে বুকে সাধারণ ব্যাথা অনুভব করা অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি. .. রাজিউন)। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ে শোকের ছায়া।

এসময় স্বজনদের আহাজারি আকাশ বাতাস ভারী হয়ে উঠে। এবং বিএনপি,আওয়ামী লীগসহ বিভিন্ন মহলে নেমে আসে শোকের ছায়া।

মরহুমের জানাজার নামাজ আজ দুপুর ২টার সময় শ্রীপুর বাজার উত্তর দিকে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তাহিরপুর উপজেলা সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ ফেরদৌস আলম আখঞ্জী, শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ খসরুল আলম, বর্তমান চেয়ারম্যান মোঃ আলী হায়দার, ৭নং ওয়ার্ড সাবেক ৩বারের ইউপি সদস্য মোঃ শাহানুর মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোশাহিদ আলম, শ্রীপুর বাজার মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম,কনকন তালুকদার,ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা,হাজি দিলোয়ার হোসেন,

কবির আহমদ,ইমলাক হোসেন আখঞ্জী,পল্লী চিকিৎসক মোঃ শামসুজ্জামান,কয়লা ব্যবসায়ী,মাফিক মিয়া, যুবদল নেতা,জামাল হোসাইন,ইউনিয়ন কৃষক লীগ নেতা,সজিম আহমেদ,কামাল হোসেন,উপজেলার যুবদল নেতা জুবায়ের আহমেদ,সাংবাদিক আহমদ কবির, সাংবাদিক শামসুল আলম আখঞ্জী, সাংবাদিক আবু জাহান তালুকদার,সাংবাদিক মুরাদ মিয়া সহ আরও শতাধিক নেতাকর্মী প্রমুখ।