ঢাকা | জুন ১০, ২০২৬ - ৮:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শরীয়তপুর সাংস্কৃতিক ফোরাম ভেদরগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, September 1, 2023 - 4:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 103 বার

শরীয়তপুর:থাকবো নাকো পিছিয়ে আর, এগিয়ে যাবো দূর্বার। এ প্রতি বাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে জেলা সাংস্কৃতিক ফোরাম এর ভেদরগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভেদরগঞ্জ উপজেলা হল রুমে সম্মেলনের উদ্বোধন করেন, চিত্রনায়ক, পরিচালক, প্রযোজক ড্যানি সিডাক সভাপতি, শরীয়তপুর সাংস্কৃতিক ফোরাম। অনুষ্ঠানে প্রধান আলোচক মোস্তাফিজুুর রহমান সুমন,সাংবাদিক নাট্যকার,পরিচালক ও সাধারণ সম্পাদক শরীয়তপুর সাংস্কৃতিক ফোরাম।

এসময় উপস্থিত ছিলেন,ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাসার চৌকিদার, মাঈন উদ্দিন আলম কোহিনুর,অভিনেতা, ফিরোজশাহী( ফিরোজ মিয়া) প্রযোজক ও অভিনেতা,নাজিম উদ্দিন তালুকদার সাবেক চেয়ারম্যান নারায়নপুর ইউনিয়ন পরিষদ,। মোঃ সালাহউদ্দিন মাস্টার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক আবুল বাসার,

শরীয়তপুর-চাদঁপুর পয়েন্টে আব্দুর রাজ্জাক নামকরণ করে সেতু বাস্তবায় কমিটির সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান, মোঃ সিরাজুল হক সুজল,শরীয়তপুর সাংস্কৃতিক ফোরাম এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মানিক মোল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভেদরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব গৌতম চন্দ্র সরকার।