ঢাকা | মে ৪, ২০২৬ - ৭:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগরে তৌহিদ চৌধুরী’র সমর্থনে আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, September 15, 2023 - 9:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 161 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:আসন্ন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী তৌহিদুল ইসলাম চৌধুরী’র সমর্থনে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে আলোচনা সভা শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে সোনারগাঁও রাস্তার মাথায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান তালুকদার। প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য ফজলুল ইসলাম সেলিম।

ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি ভবতোষ বড়ুয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ব্যবসায়ী ও সাবেক ছাত্র নেতা কাজী ওমর ফারুক আরমান, দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউনুচ মিয়া লেদ, মো. আলমগীর, সোহেল শিকদার, এরশাদুর রহমান, আনিসুর রহমান চৌধুরী মুদাসসের, তৌকি উদ্দীন, শরিফুল ইসলাম সাইমন, যোবাইরুল ইসলাম চৌধুরী, প্রণব শীল জিকু, রিজভী চৌধুরী, জেকসন চৌধুরী, প্রবাসী মোহাম্মদ সেলিম, ইব্রাহিম খলিল প্রমুখ।

উল্লেখ্য আগামী ২৩ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উত্তর রাঙ্গুনিয়া হতে সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন তৌহিদুল ইসলাম চৌধুরী।