ঢাকা | মে ৩, ২০২৬ - ৬:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

যাত্রাবাড়ী এলাকা হতে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 16, 2023 - 11:22 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 81 বার

কেরাণীগঞ্জ প্রতিনিধিঃর‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকা ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক এগারো লক্ষ দশ হাজার টাকা মূল্য মানের সাইত্রিশ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম

১। মোঃ মিরাজ সর্দার (৩৮), পিতা-মোঃ মালেক সর্দার, বর্তমান ঠিকানা-শুভাড্যা, মধ্যপাড়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, ২। মোছাঃ রাহেলা খাতুন (৬০), স্বামী-মৃত পাংখা মিয়া, সাং-বাড়ুয়া, গুচ্ছগ্রাম, থানা-ঝিনাইগাতী, জেলা-শেরপুর ও ৩। মোছাঃ শিউলি বেগম @ বিলকিছ (৫০), স্বামী-মৃত মোবারক হোসেন, সাং-শ্রীনগর, দক্ষিণপাড়া, থানা-সদর, জেলা-নরসিংদী বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০২টি মোবাইল ফোন ও নগদ ছয়শত নব্বই টাকা উদ্ধার করা হয়। এছাড়া একই তারিখ রাতে র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার

যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ছয় লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা মূল্য মানের দুই হাজার তিনশত বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। আলতাফ হোসেন @ আকাশ (৩৯), পিতা- তোফায়েল আহামদ, সাং- বড়ইতলা, থানা- চন্দ্রগঞ্জ, জেলা- লক্ষীপুর ও ২। জসিম উদ্দিন (৩০), পিতা-মৃত

সিদ্দিক আহাম্মদ, সাং-ধেছুয়া পালং (কুনিয়া পালং), থানা-রামু, জেলা-কক্সবাজার বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০২টি মোবাইল ফোন ও নগদ চার হাজার চারশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।