ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে প্রতিমা তৈরির কাজ শেষ, এখন রং তুলির আঁচড়ের অপেক্ষা!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, October 2, 2023 - 10:32 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী :এবারও আসন্ন দূর্গা পূজার দূর্গা আসছে নৌকায় চড়ে। আর ফিরে যাবে ঘটকে করে। পূজোর বাকি মাত্র ১৯দিন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা। ইতোমধ্যে রাজশাহী মহানগর ও উপজেলা জুড়ে দেখা গেছে, প্রায় প্রতিটি মন্ডপে চলছে জোরেশোরে প্রতিমা তৈরির কাজ। এখন শুধু রং তুলির আঁচড়ের আপেক্ষায় পূজারীরা।

অন্যদিকে দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পালন লক্ষে তানোর থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান ওসি আব্দুর রহিম।#সোহানুল হক পারভেজ রাজশাহী ২ অক্টোবর ২০২৩