ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 6, 2023 - 12:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 77 বার
লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই গৃহবধূ মারা গেছেন। তারা হলেন বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম ও বাবলুর ছোট ভাই একাব্বর আলীর স্ত্রী নিলুফা বেগম। শুক্রবার বিকেলে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতদের পরিবার জানায়, বিকেলে গোসল করার সময়ে আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা গোসলখানার টিনের বেড়ায় আটকে যায় ফিরোজা। তার চিৎকারে নিলুফা উদ্ধারে এগিয়ে আসলে তিনিও সেখানে আটকে যান। খবর পেয়ে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।পরে দুজনের মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা।