ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চকউলী বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 7, 2023 - 3:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 118 বার
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় চকউলী বহুমুখী হাই স্কুল এন্ড কলেজে জনবল নিয়োগ, প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম ও দুর্নীতির দায়ে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
(৭ অক্টোবর শনিবার) বিকেলে স্থানীয় এলাকাবাসী ও জনসাধারণের ব্যানারে বিদ্যালয়ের সামনের গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও বাংলাদেশ খেতমজুর সমিতির বিপ্লবী সভাপতি ডাঃ এস এম ফজলুর রহমান।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, রুস্তম আলী সভাপতি ভাতৃত্ব, আঃ ছালাম, ইয়াচিন আলী, রুস্তম আলী সরদার,সাইফুল ইসলাম,মোতাহার হোসেন সহঅন্যান্যরা।
উক্ত মানববন্ধনে বক্তারা চকউলী বহুমুখী হাই স্কুল এন্ড কলেজে জনবল নিয়োগ, প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ নজরুল ইসলাম ও গভর্নিং বডির সভাপতি ইদ্রিস আলী সরদারের অপসারণের দাবী জানান।#