ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১২:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বিএনপির চোখে পড়ে না : কামরুল ইসলাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 14, 2023 - 1:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 92 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট কামরুল ইসলাম বলেছেন,আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বিএনপির চোখে পড়ে না। আওয়ামী লীগ সরকারের দেশজুড়ে উন্নয়ন জোয়ার বিএনপির চোখে পড়ে না। বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই মরিয়া হয়ে গেছে। তারা শুধু আওয়ামী লীগ সরকারের দুর্নীতি খুঁজে বেড়ায়। বিএনপি লুটেপুটে খাওয়ার জন্য ক্ষমতায় যেতে চায়।

আজ বিকাল ৪টায় বরিশুড় স্কুল মাঠে
কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি মন্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষ কীভাবে ভালো ও শান্তিতে থাকবে এ নিয়েই ভাবেন। দেশের মানুষ শেখ হাসিনার সঙ্গে আছেন এবং আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকেই ক্ষমতায় এনে সেটাই প্রমাণ করে দেবে।

কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন শাহা,ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।