ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তাহিরপুরে জাতীয়তাবাদী প্রচার দলের আহবায়ক কমিটি গঠন,সদস্য সচিব লোকমান হেকিম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 14, 2023 - 1:53 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 471 বার

মুরাদ মিয়া,সুনামগঞ্জ:বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলকে তৃণমূল পর্যায়ে আরো বেশী সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ১৩ অক্টোবর (শুক্রবার)আবুল বাশার কে আহবায়ক ও লোকমান হেকিমকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট, সুনামগঞ্জ,তাহিরপুর উপজেলার প্রচার দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কমিটির সভাপতি মাহফুজ কবির মুক্তা,ও সাধারণ সম্পাদক আকবর হোসেন,এই কমিটি অনুমোদন করেন।

কমিটির যুগ্ম আহবায়করা হলেন,সিনিয়র যুগ্ম আহবায়ক,শাহিনুর আলম ফয়ছল, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন,রফিক আহমেদ,ইমান আলী,ইমাম হোসেন,সারোয়র হোসেন সেফুল,শাহীন আহমদ,মানিক আহমদ,আনিছ তামিম,হাসান মিয়া,নূরুজাম্মান,সদস্য সচিব,লোকমান হেকিম,সাদ্দাম হোসেন হৃদয়,তৌফিক মিয়া,শরিফ মিয়া,সোলেমান,আলমগির,নাজমুল হাসান,আকিকনূর,এনামুল।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা করেন, নব-গঠিত উপজেলা কমিটির আহবায়ক,সদস্য সচিব ও যুগ্ম আহবায়কগন তাদের মেধা, মননশীলতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে প্রচার দলকে তৃণমূল পর্যায়ে আরো বেশী সু-সংগঠিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে চলমান আন্দোলনকে আরো বেশী বেগবান করতে পারবে ইনশাআল্লাহ।