ঢাকা | জুলাই ৩, ২০২৬ - ১০:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় নৌকাকে বিজয়ী করতে ভোটারদের দ্বারে দ্বারে বঙ্গবন্ধু সৈনিক লীগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 27, 2023 - 3:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 82 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ ( চারঘাট-বাঘা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো : শাহরিয়ার আলমকে বিজয়ী করার লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছে বাঘা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা-কর্মীরা।

প্রতীক বরাদ্দের পর থেকেই বাঘা উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লার ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা। সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো : শাহরিয়ার আলমকে নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানাচ্ছেন তারা।

জানা গেছে , তফসিল ঘোষণার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে বাঘা উপজেলার দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে পৃথকভাবে সৈনিক লীগের নেতা-কর্মীদের নিয়ে আলোচনা সভা ও মতবিনিময় করেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন। ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক ভাবে নৌকা প্রতীকের প্রচারণায় নামেন তারা। সভাপতি আনোয়ার হোসেন মিল্টন এর নির্দেশনায় প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে পৌঁছানোর কাজ করছে সৈনিকলীগ নেতা-কর্মীরা বলে জানান সংগঠনটির একাধিক ইউনিটের নেতারা।

বাঘা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন জানান, বাঘা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিটি ইউনিট আলহাজ্ব শাহরিয়ার আলম ভায়ের জন্য, নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছে। আগামী ৭ তারিখ নৌকার বিজয় সুনিশ্চিত। ইনশাআল্লাহ জয় আমাদের হবে।