ঢাকা | জুলাই ৩, ২০২৬ - ৭:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ড্রেইন নির্মাণকে কেন্দ্র করে ইউপি সদস্য সহ দুই পক্ষের সংঘর্ষে আহত -১০

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 27, 2023 - 3:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 77 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শান্তিপুর গ্রামের সামনে থাকা সাতারিয়া হাওরে বোরো জমিতে পানি সেচ দেওয়ার জন্য ড্রেইন নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল (২৬ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন কে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ছয়জন কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল আহমেদের (৩৩) সঙ্গে একই গ্রামের নজরুল মিয়ার (৪০) জমি সংক্রান্তসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত বছরের চৈত্র মাসে সাতারিয়া হাওরের সামনে থাকা বোরো জমিতে পানি সেচের জন্য থাকা ড্রেইনটি থেকে

অ্যাক্সেভেটর দিয়ে মাটি তুলে ড্রেনটিকে ক্ষতিগ্রস্ত করেন শান্তিপুর গ্রামের নজরুল। মঙ্গলবার সকাল ১১টার দিকে ৬ থেকে ৭ জন লোক নিয়ে ইউপি সদস্য রাসেল আহমদ সাতারিয়া হাওরের বোরো জমিতে পানি সেচের জন্য ড্রেইন নির্মাণ কাজ শুরু করেন। খবর পেয়ে ১০ থেকে ১২ জন লোক নিয়ে সকাল সাড়ে ১১টার দিকে দেশীয় অস্ত্রসহ সেখানে যান একই গ্রামের নজরুল মিয়া (৪০)।

সেখানে গিয়ে ড্রেইন নির্মাণের জায়গাটি নিজের দাবি করে ড্রেইন নির্মাণ কাজে বাধা দেন নজরুল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে দুই পক্ষের ১০ জন আহত হন।

গুরুতর আহত কবীর মিয়া (২৮), ইউপি সদস্য রাসেল আহমদ (৩৩), দ্বীন ইসলাম (৩৮), সুলেমান (২৭), মিজানুর রহমান (৪০), রতন মিয়া (৫০) ও লোকমান (২৩) কে ওইদিন দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় লোকজন ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত কবীর মিয়াকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং আহত বাকি ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত বাকি তিনজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ধর্মপাশা থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি।অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।