ঢাকা | মে ৯, ২০২৬ - ৪:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোর থানার বিভিন্ন স্থানে নৌকার গণসংযোগ অনুষ্ঠিত!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 2, 2024 - 4:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 78 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনগণ নিয়ে ও উপজেলার বিভিন্ন স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে আজ বিকেল থেকে রাত্রি পর্যন্ত তানোর উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না সহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে (৭ইজানুয়ারী) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (৫২) রাজশাহী-১’ তানোর – গোদাগাড়ী আসনে ৫ম বারের মতো নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্ত, তানোর এর কৃতী সন্তান, সাবেক শীল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে ৫নং তালন্দ ইউপিতে ভোটে জয়যুক্ত করার লক্ষে, থানা উপজেলার বিভিন্ন স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার তানোর উপজেলা কৃষকলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবুবক্কার সিদ্দিকসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । উক্ত উঠান বৈঠকে আরো উপস্হিত ছিলেন সকল ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ, গ্রামের বিপুল সংখ্যক মুজিব আর্দশের নৌকা প্রতীকের ভোটারগণ উপস্থিত ছিলেন।

এসময়, ময়না চেয়ারম্যান এ প্রতিবেদক কে বলেন ,সংগ্রামী সাথি ভাই বোন বন্ধুগণ আপনার অনেকেই জানেন, ২০০১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, (৫২) রাজশাহী-১’ তানোর-গোদাগাড়ী আসনে তানোর এর কৃতী সন্তান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। ওই নির্বাচনে তিনি ফেল করেন, পরবর্তীতে তৎকালীন বিএনপি জামায়াত সরকার এর মামলা হামলার শিকার হয় এই তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর এলাকার মুজিব আর্দশের মানুষ। ২০০৭ সালে তত্বাবধায়ক সরকার এর নির্যাতনের শিকারও হতে হয়। ২০০৮ সালে আবারও আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী নৌকা মার্কায় মনোনয়ন পেয়ে দল মত নির্বিশেষে বিপুল ভোটে জয়যুক্ত হন।

সেই সময় থেকে আজদ্দি তিনি তানোর-গোদাগাড়ী উপজেলার আপমোর জনতার সেবক হয়ে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে আশছেন। ২০০১ সালে আপনাদের রোপিত সেই ফলদ গাছটি রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদেরই। তাই আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই ফলদ গাছটিকে বাঁচিয়ে রেখে ফল খাওয়ার জন্য আবারও বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।

আমার বিশ্বাস তানোর উপজেলার সকল ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে পূনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করবেন।