ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে সাত দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নৌকা বিজয়ী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 7, 2024 - 7:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 204 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাত দল ও এক স্বতন্ত্রর মাঝে নৌকা বিজয়ী হয়েছে। রোববার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন শুরু হয় এবং কোন প্রকার সহিংসতা ছাড়াই শান্তিপূর্ন ভাবে ভোট গননার কাজ সম্পন্ন করা হয়।

রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স হল রুম থেকে খান আহমেদ শুভকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।

এতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) খান আহমেদ শুভ ৮৮৩৯৩ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৭২৩১ ভোট।

এছাড়াও নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য দলের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী হাতুড়ি প্রতীকে ২৬৫ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের মো. আরমান হোসেন তালুকদার গামছা প্রতীকে ১৩৪০ ভোট, জাতীয় পার্টির জহিরুল ইসলাম জহির লাঙল প্রতীকে ৩৬৮ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. মঞ্জুর রহমান মজনু মশাল প্রতীকে ১৫৩, জাকের পার্টির মো. মোক্তার হোসেন গোলাপ ফুল প্রতীকে ৫১২ ও বাংলাদেশ কংগ্রেসের রূপা রায় চৌধুরী ডাব প্রতীকে ১০৫ ভোট পেয়েছেন।

মির্জাপুরে এই আসনে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৭৬৮ জন। যেখানে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৩৬৭ এবং বাতিল হওয়া ভোটের সংখ্যা ২৪০১ জন। শতকরা ভোটের হার ৪২.০৬ % আদায় হয়।