ঢাকা | মে ৬, ২০২৬ - ৯:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিকিৎসা সেবায় যেন  বিড়ম্বনা না পেতে হয় সেই লক্ষ্যে কাজ করছেন বললেন- স্বাস্থ্যমন্ত্রী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 26, 2024 - 1:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ চিকিৎসা সেবায় মানুষের যাতে বিড়ম্বনা না পেতে হয় সেই লক্ষ্যে কাজ করছেন বললেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

সোমবার (২৬ ফেব্রয়ারি) সকাল সারে এগারোটায় টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, আমি গ্রাম থেকে উঠে এসেছি। গরীব মানুষ ঢাকায় এসে কি যে হয়রানির শিকার হয় তা আমি জানি। আমি দের মাস হল সুযোগ পেয়েছি আমাকে একটু সময় দেন।

এছাড়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গ্রামে কেন চিকিৎসক থাকতে চায়না তা খুঁজে বের করা হবে। রোগীর সুচিকিৎসার পাশাপাশি আমাকে চিকিৎসকের নিরাপত্তার কথাও ভাবতে হবে। এছাড়াও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকলে যত্রতত্র ডাক্তারদের অপারেশন না করার জন্য নির্দেশ দেন তিনি।

পরে মন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে কুমুদিনী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সাথে কথা বলেন, চিকিৎসা ঠিকঠাক মতো হচ্ছে কিনা তার খোঁজ নেন। পরিদর্শনকালে কুমুদিনীর ব্যবস্থাপনা ও ইনটেনসিভ কেয়ার ইউনিট ( আইসিইউ) এর ভূয়সী প্রশংসা করেন তিনি। তারপর কুমুদিনী নার্সিং কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পলিএটিব কেয়ার সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন।

এর আগে সকালে মন্ত্রী কুমুদিনী হাসপাতালে পৌছালে তাকে অভিনন্দন জানান, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, ভারতেশ্বরী হোমসের পরিচালক সস্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম।

সে সময় আরো উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন এবং সন্ধা সারে ৬ টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হোন মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন।