ফুলবাড়ী পৌরসভার নয়টি ওয়ার্ডে ভিজিএফ এর চাল বিতরণ
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে
ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ৯ টায় স্থানীয় গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের ৪ হাজার ৬ শত ২১ জন অসহায়, দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন ।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার
নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু,
পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,
প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,মমতাজুর রহমান পারভেজসহ সকল পৌর কাউন্সিলর বৃন্দ।








