কেরানীগঞ্জের জিনজিরা ঈদগা মাঠে বৃষ্টির জন্য দোয়া ও মোনাজাত
কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি:কেরানীগঞ্জের জিনজিরা ঈদগাহ মাঠে আজ শনিবার সকাল ১০ টায় তীব্র তাপদাহ আবহাওয়া ও তীব্র গরম থেকে মুক্তি পেতে ইস্তেিকার নামাজ আদায় করা হয়। এই নামাজের আয়োজন করেন ইত্তেফাকুল ওলামা।
দোয়া মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা বিল্লাল হোসেন। প্রিন্সিপাল চাঁন মিয়া মাদ্রাসা। এসময়ে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আমিনুল ইসলাম সিদ্দিকী ও আলেমওলামা সহ অনেকে। এসময় হাজার হাজার মুসল্লিরা এ বিশেষ নামাজে অংশ নিয়ে আল্লাহর দরবারে বৃষ্টি জন্য দোয়া মোনাজাত করেন।








