রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর সাফা-মারওয়া একাডেমির দাখিলে উত্তীর্ণ দের সংবর্ধনা
রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর নূরানি তালিমূল কোরআন মাদ্রাসা কর্তৃক পরিচালিত সাফা-মারওয়া পাবলিক মডেল একাডেমি থেকে দাখিলে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৩ মে) সকালে মাদ্রাসার হল রুমে তাদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি ব্যাংকার এস এম ইদ্রিস। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার পরিচালক মো. নাজিম উদ্দীন ও সিনিয়র আরবি প্রভাষক মো. সাইফুল।
শিক্ষক মো. আকবর হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষক ইঞ্জিনিয়ার মো. শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুজ্জামান, দলিল লেখক ইলিয়াস কবির, হাবিবুর রহমান সওদাগর, বাদশা আলম প্রমুখ। শেষে উত্তীর্ণ শিক্ষার্থীসহ মাদ্রাসার সকল শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।
উল্লেখ্য মাদ্রাসাটি উপজেলার সরফভাটা হয়রত আবদুল কাদের জিলানী দাখিল মাদ্রাসার মাধ্যমে রেজিষ্ট্রেশন করে প্রথমবার ১৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশের কৃত্বিত অর্জন করেছে। এছাড়াও এই মাদ্রাসা থেকে রাঙ্গুনিয়া উপজেলায় সর্বোচ্চ ৬জন জিপিএ পাঁচ পেয়েছে।








