ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রাকাশ্যে ভোট চাওয়ায় দূর্যোগ প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ ৩ প্রার্থীকে ইসির তলব

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 2, 2024 - 9:41 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার

মু,হেলাল আহম্মেদ(রিপন)স্টাফ রিপোর্টার:ত্রানও দূর্যোগ প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ রাঙ্গাবালী উপজেলার ৩ প্রার্থীর জন্য প্রকাশ্যে ভোট চাওয়ায় প্রতিমন্ত্রীসহ তিন প্রার্থীকে ইসির তলব।

গত শুক্রবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহম্মদ শাহজালাল প্রতিমন্ত্রীকে এ সংক্রান্ত বিষয়ে চিঠি পাঠিয়েছেন।চিঠিতে বলা হয়েছে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানকে ও ৩ প্রার্থীকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গত ৩১শে মে রোজ শুক্রবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহম্মদ শাহজালাল প্রতিমন্ত্রীকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, আপনি ৩১ মে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়াঘাট নামক স্থানে ও চালতাবুনিয়া ইউনিয়নের চালতাবুনিয়া বাজারে ত্রাণ বিতরণকালে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে আগামী ৫ জুন অনুষ্ঠেয় রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মু. সাইদুজ্জামান মামুন, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রওশন মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেগম ফেরদৌসী পারভীনের পক্ষে প্রকাশ্যে ভোট দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন, যা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।

চিঠিতে বলা হয়, উল্লিখিত আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনাকে দোষী সাব্যস্ত করে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২ জুন বিকেল ৩টায় নির্বাচন কমিশনে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ২২ অনুসারে একজন সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আপনার উল্লিখিত প্রচারণা বা নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ আচরণবিধি লঙ্ঘন।
এমনটাই প্রকাশ পায়।

এতে বলা হয়, এ অবস্থায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে আপনাকে উল্লিখিত তারিখ ও সময়ে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে পৃথক চিঠিতে সংশ্লিষ্ট প্রার্থীদেরও তলব করেছে ইসি। এক্ষেত্রে একইদিন বিকেল ৪টায় তাদের ইসিতে হাজির হওয়ার তলব।