ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে যুব ম‌হিলা লীগের প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 7, 2024 - 11:53 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 73 বার

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপ‌জেলায় বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নে বাংলা‌দেশ যুব ম‌হিলা লী‌গের ২২তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে।

গত শ‌নিবার (৬ জুলাই) বিকাল ৩ ঘটিকায় উপ‌জেলা আওয়ামী লী‌গে‌র দলীয় কার্যাল‌য়ে নেতাকর্মী‌দের নিয়ে আনুষ্ঠা‌নিকভা‌বে জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবর রহমা‌নের প্র‌তিকৃ‌তি‌তে পুষ্পমাল‌্য অর্পন শে‌ষে প্র‌তিষ্ঠা বা‌র্ষিকীর কেক কাটা হয়।

চিরিরবন্দর উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবু সুনীল কুমার সাহা।

বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন দুলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহীম খলিল সরকার তুহিন, ৪ নং ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার লিটন, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ওয়াজিদা খাতুন বেবি, যুব নেতা মোর্শেদ আলম জুন প্রমূখ।

এসময় স্থানীয় জন প্র‌তি‌নি‌ধি, আওয়ামী লীগ, যুবলীগ ও যুব ম‌হিলা ল‌ী‌গের নেতাকর্মীবৃন্দ অনুষ্ঠ‌ানে উপস্থিত ছিলেন।