ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রথম নারী চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে নিয়ে খাগড়াছড়ি জেলা পরিষদ পুনর্গঠন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 8, 2024 - 11:05 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 71 বার
 আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি : জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান করে অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে।পার্বত্য জেলা পরিষদ গঠনের পর থেকে নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে তিনিই একমাত্র নারী চেয়ারম্যান। এটি ১০ম অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়। একই সঙ্গে প্রজ্ঞাপনে ২০২০ সালের ১০ডিসেম্বর গঠিত পরিষদ বাতিল করা হয়।
পরিষদে বিভিন্ন জাতিগোষ্ঠীর ১৪ জনকে সদস্য করা হয়েছে। অন্তর্বর্তীকালীন পরিষদে ১৪ সদস্য হলেন বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা, কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রু চৌধুরী, ধনেশ্বর ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা, মো. শহিদুল ইসলাম, প্রফেসর আবদুল লতিফ, মো: মাহবুবুল আলম, জয়া ত্রিপুরা, অ্যাডভোকেট মনজিলা সুলতানা।
১৯৮৯ সালে বর্তমান পার্বত্য জেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়, জেলা পরিষদের ইতিহাসে এটিই ছিল শেষ নির্বাচন।