ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে ডিবির অভিযানে পিস্তল ও গুলিসহ ছাত্রদল নেতা গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 21, 2025 - 4:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার

স্টাফ রিপোর্টার :: ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকার বলাশপুর মরাখোলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক ছাত্রদল নেতাকেগ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত আসামীর নাম মো.বুলবুল আহমেদ সজীব। সে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। পুলিশ জানায়-এসময় তার হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল.৫ রাউন্ড গুলি একটি ম্যাগাজিন উদ্ধার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এম.এম. মোহাইমেনুর রশিদ।

সংবাদ সম্মেলনে তিনি জানান-ময়মনসিংহ শহরের বলাশপুর মরাখলা এলাকা থেকে ছাত্রদল নেতা বুলবুল আহম্মেদ সজীবকে পিস্তল ও গুলিসহ গত পরশু সন্ধায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ শামীম হোসেনের নেতৃত্বে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বলাশপুর মরাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে স্বাধীন বাংলা একাডেমির দরজার সামনে থেকে মোঃ বুলবুল আহমদে সজিব (৩০)-কে আটক করেন।

এসময় উপস্থিত লোকজনের সামনেই বুলবুল আহম্মেদ সজীবের দেহ তল্লাশী করে তার কোমরের পিছন দিকে প্যান্টের ডান পাশে গোজা অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধারপূর্বক জব্দ করে পুলিশ।

পরবর্তীতে অভিযানে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সগণ ঘটনাস্থল থেকে মোঃ বুলবুল আহমদে সজিব (৩০)-কে নিয়ে গাড়ীতে ওঠার সময় ধৃত আসামীর ডাক-চিৎকারে তার আত্মীয়-স্বজন ও তার প্রায় ২০০-২৫০ জন সমর্থক ধৃত আসামীকে বহনকারী রিকুইজিশনকৃত মাইক্রোবাসের সামনে এসে পথরোধ করে অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের উপর আক্রমণ করে এবং ধৃত আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এমতাবস্থায় জেলা গোয়েন্দা শাখার অপর একটি টিম তাদের সহায়তা করার জন্য ঘটনাস্থলে পৌঁছালে আটক মোঃ বুলবুল আহমদে সজিব (৩০)-এর আত্মীয়-স্বজন ও তার প্রায় ২০০-২৫০ জন উত্তেজিত সমর্থক দা, লাঠি- সোঠা ও লোহার রড দ্বারা পুলিশ সদস্যদের উপর আক্রমণ করে।

এসময় তাদের বহনকারী ময়মনসিংহ-ছ-৭১- ০০৪৫ ও ঢাকা-মেট্রো-চ-১৬-৩০৬৫ নাম্বারের দুইটি মাইক্রোবাস ভাংচুর করে অনুমান ২,০০,০০০/- (দুইলক্ষ) টাকা ক্ষতি সাধন করে এবং সহায়তাকারী টিমের এসআই (নিঃ)/ মোঃ রফিকুল ইসলাম এর মাথার তালুতে রক্তাক্ত কাটা জখম হয়। উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় ০২টি পৃথক মামলা রুজু করা হয়েছে।