ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটের ইসবপুর ইউনিয়ন জামায়াতের  কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 22, 2025 - 12:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 95 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটের ইসবপুর ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় ইসবপুর বাজারে ইসবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা শাখার নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা জামায়াতের নায়েবে আমির ও আলমপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাওঃ আতাউর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল আজিজ, সেক্রেটারি মোঃ রেজোয়ান, উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি মোঃ মেহেদী হাসান প্রমুখ।
ইসবপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ সারোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক জামায়াতের সকল স্তরের কর্মীদের ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক চর্চা ও যেকোন ত্যাগ স্বীকার করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।