জমকালো আয়োজনে ঢাকাস্থ ফুলবাড়ীবাসির মিলনমেলা অনুষ্ঠিত
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:“রাখিবো মান হবো মহিয়ান “এই স্লোগান কে সামনে রেখে ঢাকায় বসবাসরত দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত ফুলবাড়ী সমিতি’র আড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে দিন ব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) ঢাকার সিলিকনসিটি অলকা পার্ক এন্ড রিসোর্টে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। দিনভর আনন্দঘন পরিবেশে জমজমাট আড্ডা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাফেল ড্রো ও আলোচনা সভার মধ্যদিয়ে রিসোর্টটি একদিনের জন্য হয়ে উঠে ফুলবাড়ী।
এতে ঢাকাস্থ্য ফুলবাড়ী উপজেলার শতশত বাসিন্দারা রেজিস্টেশনের মাধ্যমে এই মিলনমেলায় অংশগ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনছুর আলী সরকার, ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক যুগ্নসচিব শাহ মতিয়ার রহমান, অবসরপ্রাপ্ত প্রফেসর ডা.আব্দুল কাদের, স্বাস্থ্য মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.মতিয়ার রহমান, সাবেক পৌর মেয়র মূর্তুজা সরকার মানিক, সংগঠনের সভাপতি ও রাজশাহী মেডিকেল কলেজের নিউরলজী বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা.মো.রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর মোহাম্মাদ রহমতুল্লাহসহ, সিলিকন সিটি হাউজিং এর সম্মানিত ডিরেক্টর ইসমাইল হোসেন মিলন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বার্ষিক বনভোজন ও মিলন মেলার আহব্বায়ক হামিদুল হক চৌধুরি, সংঠনের সাধারণ সম্পাদক এ্যাড: মহিউদ্দিন কাদের, সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুব আলম (হিরা), সিনিয়র যুগ্ন সম্পাদক প্রকৌশলি সালাউদ্দিন রিপন সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।








