৫ই আগস্ট আহতদের জেলখানায় জরুরী সেবায় কাজে নিয়োগ দেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা
কেরানীগঞ্জ( ঢাকা ) প্রতিনিধি: আজ সকাল ১১ টায় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল (অবঃ ) জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সহায়তার জন্য হটলাইন সেবা উদ্বোধন করেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি, কারা মহাপরিদর্শক
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্ণেল মোহাম্মদ মোস্তফা কামাল, উপ কারা মহাপরিদর্শক ঢাকা বিভাগ মোঃ জাহাঙ্গীর কবির সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার ও জেলার একেএম মাসুম আলম প্রমুখ। উদ্বোধনের এই সেবার মাধ্যমে যেসব সুযোগ সুবিধা পাবে তা হল বন্দির অবস্থান সম্পর্কিত তথ্য বন্দির হাজিরার তারিখ বন্দির সাক্ষাতের তারিখ ফোনে কথা বলার তারিখ বন্দির শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য
অভিযোগ/পরামর্শ সম্পর্কিত তথ্য।








