ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রংপুরে বিএনপির নেতা পরিচয়ে প্রতিবেশির জমি দখলের অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 26, 2025 - 3:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার
শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধি: 
রংপুর সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের কামাল কাছনার বাসিন্দা এডভোকেট আহসান কবির কমল এবং তার চাচা রফিকুল ইসলাম মঞ্জু‘র বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ উঠেছে । জুলাই অভ্যুত্থানের পর আহসান কবির কমল নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) নেতা পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগে জানা যায়।
জমি দাতার ওয়ারিশ আফিয়া খাতুন জানান, তাদের প্রতিবেশী এডভোকেট আহসান কবির কমল বাড়ির সীমানা ঘেঁষে রাস্তাটি তার মা মৃত জাহানারা বেগম তাদের ওয়ারিশগণ এবং জনসাধারণের ব্যাবহারের জন্য দান করে গেছেন। একসময় সর্বসাধারণের ব্যবহৃত রাস্তাটি এডভোকেট আহসান কবির কমল এবং তার চাচা মঞ্জু কৌশলে গেট বানিয়ে তালা দিয়ে দখল করেছেন। রাস্তাটি দখল করে এই অবৈধ দখলকে বৈধতা দিতে  সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনার আমলে আওয়ামীলীগের ছত্রছায়ায় মুক্তিযোদ্ধা, কখনও উকিল এবং সর্বশেষ এপিপি’র সাইনবোর্ড ঝুলিয়ে দেন।
আফিয়া খাতুন আরো জানান, জমি দখলকারী একজন এডভোকেট হওয়ায় জমিদাতার ওয়ারিশ সহ রাস্তাটি ব্যাবহারকারী প্রতিবেশী ও এলাকাবাসীরা প্রতিবাদ জানালে, তাদেরকে বিভিন্ন ধরণের হুমকি এমন কি মিথ্যা মামলা দিয়ে হয়রানীর ভয় দেখান ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জমিদাতার ওয়ারিশ আফিয়া খাতুনের অভিযোগের ভিত্তিতে গত ২২ শে জানুয়ারি সকালের দিকে রংপুর সিটি কর্পোরেশনের সার্ভেয়ার রিপন মিয়া, সহকারি সার্ভেয়ার মোঃ রাকু এবং আবেদনকারীর নিজস্ব সার্ভেয়ার সেলিম, অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করতে যান। দীর্ঘ সময় ধরে সিটি  কর্পোরেশনের লোকজনকে জমি মাপার জন্য বাড়ির ভিতরে প্রবেশ করতে না দিয়ে বাড়ির মহিলারা নানান কৌশলে সরকারি কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেন।
উল্লেখ্য যে, রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগাম নোটিশ দেওয়ার পরও এডভোকেট আহসান কবির কমলগং কোন ধরণের কারন দর্শানো ব্যাতিরেকে ঘটনাস্থলে অনুপস্থিত ছিলেন। এক পর্যায়ে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের সহযোগিতায় পরিমাপ সম্পন্ন করলে, রাস্তার দখলকৃত জায়গাটি সম্পূর্ণরূপে আবেদনকারীর বলে উপস্থিত সকলের কাছে প্রতীয়মান হয়।
এ সময় বিশিষ্ট ঠিকাদার আনসার হোসেন ও ইউসুফ জামান সুমন জানান, প্রতিবেশী মজনু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে এডভোকেট আহসান কবির কমল বলেন, অভিযোগটি  ভিত্তিহীন । অভিযোগকারীর কোন কিছু বলার থাকলে তারা সিভিল কোর্টে যেতে পারেন।#