শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ফুলবাড়ী পৌর প্রশাসক
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : উত্তরের জেলা দিনাজপুরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে শীত, হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশী বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ, অসহায় ও দুস্থ ব্যাক্তিরা। শীতার্থ এসব মানুষের কষ্টের কথা ভেবে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেল ৪টায় ফুলবাড়ী পৌর শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ১০০জন গরিব,অসহায়, দুস্থদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় শীতার্থদের গায়ে কম্বল জড়িয়ে দেন, পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমশিনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ও উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক রিয়াদ ফেরদৌস শামস প্রমুখ।








