ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৭:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নারায়ণগঞ্জে ফতুল্লায় মধ্যরাতে একটি পলি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 30, 2025 - 8:11 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ফতুল্লায় মধ্যরাতে একটি পলি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। রাত সোয়া ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে।

মঙ্গলবার রাতে সদর উপজেলার ফতুল্লা থানার পঞ্চবটি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ১টার দিকে ফতুল্লার পঞ্চবটি এলাকায় নির্মাণাধীন মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়কের চায়না প্রকল্পের অভ্যন্তরে একটি জন্মদিনের অনুষ্ঠানে প্রচুর পরিমাণ আতশবাজি ফুটানো হয়। সেই আতশবাজির আগুন পার্শবর্তী এলাকা লালপুরে অবস্থিত একটি পলি কারখানায় ছিটকে পড়লে অগ্নিকাণ্ড ঘটে।

মুহূর্তের মধ্য আগুন টিনসেড কারখানাটির চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়লে এলাকাবাসী ভয় ও আতংকে ছোটাছুটি করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও ফতুল্লা স্টেশনের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে আগুনে কারখানায় মজুতকৃত বিপুল পরিমাণ পলি, কার্টন ও কাঁচামাল পুঁড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।

কারখানাটিতে পুরনো পলি গলিয়ে গার্মেন্টসের প্যাকেজিংয়ের পলির দানা উৎপাদন করা হতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন বলেন,রাত ১টার দিকে আমরা আগুনের খবর পাই। এরপর আমাদের তিনটি স্টেশন থেকে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। সোয়া ২টার দিকে আমরা আগুন পুরোপুরি নির্বাপণ ক্রকরতে সক্ষম হই। তবে আগুনে কেউ হিতাহত হয়নি। আগুনে কারখানার মজুতকৃত পলি, কোন, কার্টন ও কাঁচামাল পুঁড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলতে পারব।

আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, যতটুকু শুনেছি পাশে একটি জন্মদিনের অনুষ্ঠানের আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আশপাশে পানির সংকট থাকায় আগুন নির্বাপণ করতে আমাদের বেগ পেতে হয়েছে। সবার সম্মিলিত চেষ্টায় আমরা আগুন নির্বাপণ করতে পেরেছি।