ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৭:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে আদালতের আদেশ লঙ্ঘন  করে জমি দখলের চেষ্টা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, February 1, 2025 - 3:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 119 বার

সোহানুল হক পারভেজ :রাজশাহীর তানোর পৌরসভার মাসিন্দা মাঠে আদালতের ১৪৪ ধারা আদেশ লঙ্ঘন  করে দেশীয় অস্ত্র সজ্জিত বাহিনী নিয়ে জোরপুর্বক ফসলি জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।গত ১ ফেব্রুয়ারী শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। এদিন মাসিন্দা মহল্লার প্রফুল্ল হালদারেে দখলিত প্রায় তিন বিঘা ফসলি জমি দেশীয় অস্ত্র সজ্জিত বাহিনী নিয়ে জোরপুর্বক দখলের চেষ্টা করে চাঁন্দুড়িয়া ইউপির  বেড়লপাড়া গ্রামের মৃত কসিমুদ্দিনের পুত্র আসলাম।স্থানীয় বিএনপির এক প্রভাবশালী নেতার মদদে তারা এসব করছে।

জানা গেছে, উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির জেল নম্বর ১২৮, মৌজা মাসিন্দা,এসএ খতিয়ান নম্বর ১৮৭,আরএস দাগ নম্বর ৭৭৯, শ্রেণী ধানী, পরিমাণ ৫৪ শতক। উক্ত সম্পত্তি প্রায় ৫৪ বছর ধরে ভোগদখল করে আসছেন মাসিন্দা মহল্লার মৃত প্রসাদ হালদারের পুত্র প্রফুল্ল হালদার। এদিন  দুপুরে বেড়লপাড়া গ্রামের আসলাম ও ওয়াসিম লোকজন নিয়ে প্রফুল্ল হালদারের দখলকৃত প্রায় তিন বিঘা রোপণকৃত বোরো খেত মাড়িয়ে দেয়ার চেস্টা করে।এসময় প্রফুল্ল হালদারের রোকজন বাধা দেন।এদিকে এসব সম্পত্তি নিয়ে প্রফুল্ল হালদার আদালতে ১৪৪ ধারা মামলা করেন যা বিচারীন রয়েছে।