কানাইঘাটে প্রশাসনের ছত্রছায়ায় আলিম উদ্দীনের বিরুদ্ধে লীগ পুনর্বাসনের অভিযোগ
বিশেষ প্রতিনিধি : কানাইঘাটে প্রশাসনের আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আলিম উদ্দীন স্থানীয় আওয়ামী লীগ নেতা হওয়া সত্ত্বেও এখনো তিনি প্রশাসনের সহায়তায় বহাল তবিয়তে এলাকায় দাবড়ে বেড়াচ্ছেন। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে স্থানীয় জনগণের পক্ষ থেকে অভিযোগ রয়েছে যে, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি বিভিন্ন বেআইনি নির্মাণ এবং স্থানীয় ব্যবসায়ীদের হয়রানির মতো কাজে জড়িত ছিলেন। তাছাড়াও তিনি ছিলেন পতিত স্বৈরাচার সরকারের অপকর্মের একজন চিহ্নিত সহযোগী। বর্তমানেও তিনি ও তার অনুসারীরা কানাইঘাট ও বৃহত্তর জৈন্তা অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। তিনি ছিলেন উলামা লীগের বৃহত্তর জৈন্তা শাখার অঘোষিত সভাপতি। স্থানীয় এ উলামা নেতার বিরুদ্ধে অনেক বিখ্যাত ওয়ায়েজ দের একাধিক মাহফিলেও প্রতিনিয়ত বাধা সৃষ্টি করে বন্ধ করে দেয়ারও অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, আলিম উদ্দিন প্রশাসনের কিছু কর্মকর্তার সঙ্গে যোগসাযোগে তিনি বিভিন্ন্ অপকর্ম চালিয়ে গেছেন। এমন অপকর্মের চালিয়ে যাবার পরও সে এখনে আইনের আওতায় না আসায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মনে।
এই বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট বক্তব্য আসেনি। তবে, স্থানীয় জনগণ চাইছেন যে, এই অভিযোগগুলো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হোক।
দেশপ্রেমিক জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, স্বৈরাচারের দোসর এবং ফ্যাসিবাদের সহচর হিসেবে আলিম উদ্দিন দুর্লভপুরীর মতো ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। নইলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়বে।








