ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহী বিভাগীয় উপ-মহাপুলিশ পরিদর্শক শাহজাহান এর আকস্মিক নাচোল থানা পরিদর্শন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 10, 2025 - 8:53 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 93 বার

মোঃ নাসিম নাচোল প্রতিনিধিঃ গতকাল আনুমানিক বিকাল সাড়ে তিনটায় নাচোল থানা পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় উপ মহাপুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি এই সময় নাচোল থানার মেস,ব্যারাক, থানা চত্বর এবং থানার সার্বিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন।

রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডির আকস্মিক ভাবে নাচোল থানার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শনের খবর টি নিশ্চিত করেন নাচোল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ মনিরুল ইসলাম।

এছাড়াও ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি  বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দিয়ে নাচোল থানা পুলিশ কে বলেন কোন সেবাগ্রহীতা যেন পুলিশি সেবা থেকে বঞ্চিত না হয় পরিশেষে তিনি বলেন আমরা বাংলাদেশ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বদা তৎপর আছি।