ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 18, 2025 - 3:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার

মোঃ লায়ন ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার বেলান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বেলান নদীর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতে জানা গেছে, ওই এলাকায় বালু মহাল না থাকা সত্ত্বেও অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলার চৌধুরীপাড়া ডাঙ্গাপাড়া এলাকার মো. সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার জানান, ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারীকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সতর্ক করা হয়েছে, যাতে ওই এলাকায় আর কোনো বালু উত্তোলন করা না হয়।