প্রচ্ছদ » » ময়মনসিংহে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
ময়মনসিংহে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম মহোদয় এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মাহবুবুল ইসলাম ও মোঃ রুকন মিয়া। মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিমের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট এর সেনাবাহিনীর সদস্যবৃন্দ, ময়মনসিংহ জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ এবং পুলিশ লাইন্স এর একদল পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।
উক্ত মোবাইল কোর্টে ০৭টি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সর্বমাট ৪২০০,০০০/-(বিয়াল্লিশ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ০৩টি ইটভাটার কিলন আংশিক ভেঙ্গে ফেলা হয় এবং সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।