ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৭:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ মটরযান কর্মচারী ইউনিয়নের কোষাধ্যক্ষ নির্বাচিত সিরাজুল ইসলাম 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 18, 2025 - 3:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার
রায়হান আহমেদ, ময়মনসিংহ : ময়মনসিংহ মটরযান কর্মচারী ইউনিয়নের নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম। তিনি টেবিলের প্রতীকে নির্বাচন করে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ২৪৮ ভোটে পরাজিত করেছেন। উল্লেখ্য যে তিনি অষ্টমবারের মত ময়মনসিংহ মোটরযান কর্মচারী ইউনিয়নের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন বর্তমান অন্তর্ভুক্তকারী সরকারের সময়ে পরিবহন খাতকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কাজ করে যাবো।
এক্ষেত্রে তিনি সকলের  সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেন বর্তমানে সার্ভিস চার্জ বন্ধ রয়েছে। আমাদের সংগঠনের বিল্ডিং ভাড়া ও আমাদের নিজস্ব সাতটি গাড়ি থেকে টাকা পাই সংগঠন পরিচালনা করে যাচ্ছি।ভবিষ্যতে জিপি পেলে আরো সুন্দরভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ।
এছাড়া সিরাজুল ইসলাম বলেন, ড্রাইভারদের কল্যাণে আমি সবসময় কাজ করে যাব। ড্রাইভারদের যে কোন সমস্যায় আমাকে সব সময় পাশে পাবে। জানা যায় তিনি পূর্বেও সফলতার সাথে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।