ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আধুনিক সদর গড়তে সকলের সমর্থন চাই- ঘাগড়ায় জামায়াতে নেতা ইমরুল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, February 27, 2025 - 4:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 57 বার

স্টাফ রিপোর্টারঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ সদর আসনের জামায়াতে ইসলামী

মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার আমির ও কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য বিশিষ্ট শিক্ষা ও

ইসলামিচিন্তাবীদ ও সমাজসেবক, পরিচ্ছন্ন রাজনীতিবিধ সাবেক ছাত্রনেতা মাওলানা কামরুল আহসান ইমরুল বলেছেন, দায়িত্বশীল নাগরিক এবং চরিত্রবান ও যোগ্য নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে শোষনহীন সমাজ ও রাষ্ট্র গঠন করে জনসাধারণের সামগ্রিক কল্যাণ সাধন করে বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব গড়ে তোলার মাধ্যমে বিশ্বের সকল রাষ্ট্রের সংগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা জামায়াতে ইসলামীর উদ্দশ্যে। আগামী দিনে সুযোগ পেলে জামায়াতে ইসলামীর এই উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি সদর উপজেলাকে একটি সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকমুক্ত আধুনিক উপজেলা উপহার দিতে সকলকে সাথে নিয়ে আপনাদের সহযোগীতায় এগিয়ে যাবো।

বুধবার (২৬ শে ফেব্রুয়ারী) দুপুর ৩টায় উপজেলার
১১ নং ঘাগড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সুহিলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড
কার্যালয় উদ্বোধন উপলক্ষে সুহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন,, জামায়াতের মূল লক্ষ্য এ দেশে ইসলাম প্রতিষ্ঠা করার মাধ্যমে একটি আধুনিক, মানবিক, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করা। বাংলাদেশ জামাতে ইসলাম যদি সরকার গঠন করে তাহলে
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ইনসাফের বাংলাদেশের অন্তর্ভুক্ত হিসাবেই ময়মনসিংহ সদরকে দূর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক স্বনির্ভরণ উপজেলা বিনির্মাণে কাজ করবো এবং উপজেলার সবাইকে নিয়ে সকল উন্নয়নমূলক কাজ করবো। এসময় উন্নত ও আধুনিক ডিজিটাল সদর উপজেলা গড়ে তুলতে সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশা করে সহযোগিতা কামনা করেন।

জামায়াতে ইসলামী ঘাগড়া ইউনিয়নের আমির মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা, মহানগর,ঘাগড়া ইউনিয়ন সহ জামাতের অন্যান্য নেত্রীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ময়মনসিংহ মহানগর শাখার আমির ও কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য মাওলানা কামরুল আহসান ইমরুল-আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনে বিজয় ধরে রাখতে নিয়মিত উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে, হাট-বাজার,মসজিদ, মাদরাসা ও প্রতিষ্ঠানে মানুষের কাছে গিয়ে জামায়াতের আদর্শ জানান দিতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি মানুষকে জানান দিচ্ছেন ইসলাম শান্তির ধর্ম” বাংলাদেশ জামায়াতে ইসলাম,” ইসলামের আদর্শকে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন এবং জামায়াতে ইসলামীর লক্ষ্য হলো আল্লাহ প্রদত্ত এবং রাসুল (সা:) প্রদর্শিত বিধান অনুযায়ী মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ও পর্যায়ে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা।

জামায়াতে ইসলামী সকল মানুষকে, বিশেষ করে মুসলমানদের প্রতি আহবান জানান এবং কুরআন সুন্নাহ এর আলোকে তাদেরকে দাওয়াত দেন, “হে মানবজাতি, তোমরা আল্লাহর নিকট আত্মসমর্পন করো। আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, মাবুদ নেই।”
আল্লাহর জমিনে তাঁর দ্বিন প্রতিষ্ঠার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।

সাবেক ছাত্রনেতা মাওলানা কামরুল আহসান ইমরুল আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ -৪ সদর সংসদীয় আসনের সর্বস্তরের জনতার মাঝে গণ সংযোগ, পথসভা ও জনসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে সদরকে সকল দিক থেকে আধুনিক, উন্নত, মাদকমুক্ত ও স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে সকলের সমর্থন চেয়ে বেড়াচ্ছেন।

বিভাগীয় নগরী ময়মনসিংহ সদর একাকা থেকে দুনীতি, চাঁদাবাজি, সন্ত্রাস চিরতরে নির্মূল হবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করছেন জামায়াতে ইসলামীর এই সাবেক ছাত্রনেতা। ইতিমধ্যেই দূর্নীতি, সত্রাস ও মাদকমুক্ত আধুনিক সদর উপজেলা বিনির্মাণের প্রতিশ্রুতিতে তার বক্তব্যে উপজেলার হাটবাজার, গ্রামাঞ্চলের চায়ের দোকানে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।

মাওলানা কামরুল আহসান ইমরুল উপজেলার একজন তরুণ জনপ্রিয় রাজনীতিবিধ, যিনি এলাকায় দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক ও বিভিন্ন সভা সমাবেশসহ অসহায় মানুষের কল্যাণে নিরলস ভাবে কার্যক্রম চালিয়ে আসছেন। তাই তার প্রার্থীতায় ইতিমধ্যেই ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপণার সৃষ্টি হয়েছে।