ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ সদরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা: রমজান সামনে রেখে বাজার মনিটরিং জোরদার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 1, 2025 - 12:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার

আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহের সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) সকাল ১১:৩০ মিনিটে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ভাবখালী ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক আসমা উল হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী,, উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী হারাধন দে, উপজেলা সমাজ সেবা অফিসার মাকসুদা খাতুন,
আনসার ভিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্বন্বয়ক, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সভায় মাহে রমজানে দ্রব্য মূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে
বাজার মনিটরিং ও অবৈধ চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স বলেন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করা হবে, যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল থাকে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় তিনি যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় ও অবৈধ চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেন ইউএনও।

আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের ভূমিকা গুরুত্বপূর্ণ:

সভায় বিভিন্ন বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষার জন্য সকল পক্ষের সমন্বিত সহযোগিতার আহ্বান জানান। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের অপরাধ দমন ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব বলে মত দেন বক্তারা।

নিরাপদ সমাজ গঠনে সচেতনতা জরুরি:

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু প্রশাসনের পদক্ষেপই যথেষ্ট নয়, সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। সামাজিক অপরাধ দমনে ব্যক্তি পর্যায়ে দায়িত্বশীলতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ধরনের নিয়মিত সভা সুশৃঙ্খল সমাজ গঠনের পথ সুগম করে এবং প্রশাসনের কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনার সুযোগ তৈরি করে।

সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স আরো বলেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে তদারকি অভিযান পরিচালনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় বিষয়ে উপজেলা পর্যায়ে গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে পুলিশ ও ইউনিয়ন পরিষদ প্রশাসন বৈঠক করতে পারে।