ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বর্ষীয়ান রাজনৈতিক জহির আহমেদ চৌধুরীর ইন্তেকাল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 1, 2025 - 2:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 134 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনৈতিক জহির আহমেদ চৌধুরী (৯৩) ই*ন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ…রাজিজন)। শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি৷ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভোগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার (২ মার্চ) বেলা ১২টার দিকে পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

বর্ষীয়ান রাজনৈতিক জহির আহমেদ চৌধুরী একাধিকবার পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং মৃত্যুর আগপর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন। তিনি পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এছাড়া পৃষ্টপোষকতা করেছেন আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায়। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।