ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্টগ্রামে ছাত্রলীগ ও তাঁতী লীগের দুই নেতা গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 1, 2025 - 2:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

চট্টগ্রাম প্রতিনিধিঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) অভিযান পরিচালনা করে ছাত্রলীগ ও তাঁতী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।

আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ও ২৭ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে বাকলিয়া ও কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- দক্ষিণ জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. ফজলুর রশিদ (২৪) ও বাঁশখালী উপজেলা তাঁতীলীগের সাবেক সভাপতি মনছুর আলম (৩৮)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ এবং হত্যা চেষ্টা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা নিতে দু’জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।