ঢাকা | মার্চ ১৯, ২০২৬ - ১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া আলমশাহপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ইফতার মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, March 17, 2025 - 7:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 57 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃরাঙ্গুনিয়া উপজেলায় আলমশাহপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল সোমবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার হল রুমে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মো. মনজুরুল আলম। প্রধান অতিথি ছিলেন আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর। প্রধান ওয়াজিন ছিলেন মাদ্রাসার প্রধান মুফাসসির মাওলানা মো. হাবিবুল্লাহ।

আলমশাহপাড়া সুফিয়াবাদ অর্ফানেজের তত্বাবধায়ক মাওলানা মো. খুরশেদ আলম’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী কাসেম আলী, এডভোকেট সেলিম উদ্দিন, মারকায আল ইমাদীর পরিচালক সামসুল আলম তালুকদার, সাবেক ইউপি সদস্য মো. কাঞ্চন মিয়া, নাজিমুল হক, মনিরুল ইসলাম মনি প্রমুখ।

শেষে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর।